1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের দোয়া মাহফিল, খাবার বিতরণ ও বৃক্ষরোপন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের দোয়া মাহফিল, খাবার বিতরণ ও বৃক্ষরোপন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন
কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় জেলা শাখা।
এ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকায় মরহুম আলহাজ্ব দারাজ উদ্দীন চৌধুরী হাফেজিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে এতিমদের মাঝে খাবার বিতরণ ও মাদরাসা চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপন করা হয়।
এসময় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় শাখার প্রতিনিধি ডা. বাহরাম আলী, ডা. মাহাবুব উল আলম, ডা. মনোয়ার হোসেন, ডা. আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )