1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা
পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে পিষ্ট হয়ে মো. রাকিব (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় শাকিল ইসলাম (২২) নামে রাকিবের খালাতো ভাই আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিব উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাকিব ইউনিয়নের দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে খালাতো ভাই শাকিলের সাথে বাসায় ফিরছিলো রাকিব। এসময় তারা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে যান তারা। এসময় ট্রাকের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায় রাকিব। আর শাকিল ছিটকে পড়েন সড়কের ধারে। পরে ট্রাকের সামনের চাকা রাকিবের শরীরের উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )