1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে কার্যালয় ভাঙচুর | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে কার্যালয় ভাঙচুর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় জেলা নেতা সাদিক, উপজেলা নেতা ছামছুল ও ছালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে।

রবিবার দুপুরের সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় কয়েকটি মোটরসাইকেলসহ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ডা. সাদিকের অপসারণ চাওয়া বিক্ষোভকারীরা জানায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই অবৈধভাবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসন করে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করে আসছে। এরই প্রতিবাদে ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়।

এসময় জেলা নেতা ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা নেতা ছামছুল হাসান ছামছুল ও ছালাম মিয়ার সমর্থিত নেতাকর্মীরা শাহিন আল পারভেজের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ও সাংবাদিকের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ছামছুল-ছালাম সমর্থিতদের হামলায় পুলিশ সদস্য ও সংবাদকর্মী শাকিল মিয়াসহ বিএনপির দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এমন অবস্থার সৃষ্টিতে উত্তেজিত ব্যক্তিরা উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

একইসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছামলাম মিয়া অবরুদ্ধ হয়ে পড়েন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনবাহিনীর দল মাঠে রয়েছে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )