1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার উপজেলার বাহাগিলি ইউনিয়নের চারালকাটা নদীর কালুরঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

দন্ডিত ব্যবসায়ী হলেন পুটিমারী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আব্দুল মজিদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, অবৈধ ভাবে কালুরঘাট পয়েন্ট থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয় তার। বলেন, তাৎক্ষনিক ভাবে দন্ডিত ব্যবসায়ী টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে কোনদিন আর বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) কাজী রিপন এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )