1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ডোমারে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৪৭৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ এক মা ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব, এসআই মানিকুল ইসলাম ও এএসআই অজিত কুমার সরকারের নেতৃত্বে পুলিশ উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলামকে (২৫) মাদকসহ আটক করা হয়। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী।
গ্রেফতারের ঘটনায় এসআই শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মা-ছেলেকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )