1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকার করায়  বৃদ্ধাকে মারধর  | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকার করায়  বৃদ্ধাকে মারধর 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে ষাটোর্ধ বৃদ্ধার জমি জোরপূর্বক লিখে নিতে বসতবাড়িতে আক্রমণ চালিয়ছে প্রতিপক্ষরা।আক্রমণ চালিয়ে ষাটোর্ধ বৃদ্ধা ও তাঁর ভাতিজা পরেশ চন্দ্র রায়কে উঠিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা।

জমি লিখে দিতে অস্বীকার করায় প্রতিপক্ষের সম্মিলিত এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরেশ চন্দ্র রায়।

গতবৃহস্পতিবার(৪-সেপ্টেম্বর)বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার)এলাকায় ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার বৃদ্ধা সুরোবালা অভিযোগ করে বলেন, প্রতিবেশী উৎপল চন্দ্র রায়, পংকজ চন্দ্র রায়, শেফালী রাণী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ তাদের পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এরই জেরে তারা কয়েকজন সহযোগী নিয়ে সুরোবালাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গোপন কক্ষে আটকিয়ে রেখে জোরপূর্বক জমি লিখে নিতে স্টাম্পে স্বাক্ষর নেয়ার জন্য মারধর ও হুমকি দেয়।পরে বাড়ি ও বাগান দখলের উদ্দেশ্যে বেড়া দেওয়ার চেষ্টা চালানো হয়।

বৃদ্ধা আরও বলেন,এসময় আমার ভাতিজা পরেশ চন্দ্র রায় বাধা দিলে তাকেও মারধর করে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার সাথে আটকে রাখে।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বৃদ্ধার নাতি জামাই মনোরঞ্জন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ নাজমুল আলম ঘটনাস্থল থেকে বৃদ্ধা ও তার ভাতিজাকে উদ্ধার করে।ঘটনাস্থল থেকে  সুবিতকে গ্রেফতার করে  নিয়মিত আইনে মামলা রুজু করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেফতার করে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে,পাশাপাশি ষাটোর্ধ বৃদ্ধাসহ তার ভাতিজাকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পত্র পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন ওসি নাজমুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )