1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক আহসান হাবিবের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ জড়িতদের চিহিৃত করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে (৯সেপ্টেম্বর) নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবী জানান গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন জোটের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গার্মেন্টস টেক্সাটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ লেবার কোর্টের আইনজীবী শারমিন সুলতানা মৌসুমি বক্তব্য দেন সংবাদ সম্মেলনে।

এতে বলা হয়, গেল ২সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে দাবী আদায়ের আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে শ্রমিক আহসান হাবিবকে হত্যা করেছে। এই হত্যা শুধু হত্যাই নয়। ওই পরিবারকে নিঃস্ব করে দেয়া হয়েছে।
আমরা এখান থেকে বলতে চাই শ্রমিকদের নায্য দাবী বাস্তবায়ন না করে তাদের উপর যেন নির্যাতন চালানো না হয়।এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে শ্রমিকদের উপর অন্যায় করা হয়েছে ঠিক এখোনো একই অবস্থায় রয়েছে।

অথচ ফ্যাসিস্ট পতন আন্দোলনে অনেক গার্মেন্টস কর্মী হত্যার শিকার হয়েছেন। অনেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।শ্রমিক নেত্রী মোশরেফা মিশু অভিযোগ করে বলেন, উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার ঘটনায় প্রশাসন এখোনো কোন তদন্ত কমিটি গঠন করেনি।তিনি নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০লাখ টাকা, ট্রেড ইউনিয়ন ও সমাবেশের অধিকার প্রদানসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
এরআগে সকালে নেতৃবৃন্দ নিহত শ্রমিকের কবর জিয়ারত, পরিবারের সাথে সাক্ষাৎ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উত্তরা ইপিজেড, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )