1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শঠিবাড়ি ভাবনা ফিলিং স্টেশনে তেল কম দেয়ায় জরিমানা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শঠিবাড়ি ভাবনা ফিলিং স্টেশনে তেল কম দেয়ায় জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই ও উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি তেলের পাম্প ও একটি বেকারীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুলতামিস বিল্লাহ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শঠিবাড়ি এলাকার ভাবনা ফিলিং স্টেশনে তেলের মাপ ও গুণগত মান নির্ণয় করা হয়। এ সময় প্রতি ১০ লিটার অকটেনে ১ লিটার কম পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ওই পাম্পে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, শঠিবাড়ি এলাকার মায়া বেকারি এন্ড কনফেকশনারিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, মো: জুলকারনা-ইন, ফিল্ড অফিসার আহসান হাবীব, তাহাজিবুল ইসলাম ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )