1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে এক লাখ টাকার নতুন নোট জব্দ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে এক লাখ টাকার নতুন নোট জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নতুন নোট জব্দ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে নিরাপত্তা প্রহরীরা ইয়ার্ডে নোটগুলো দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে খবর দিলে বিজিবির সহযোগিতায় তা উদ্ধার করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত নোটের মোট মূল্য এক লাখ টাকা। ধারণা করা হচ্ছে, কোনো একটি চক্র মাদক সেবন বা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে এগুলো বন্দরে নিয়ে আসে। তল্লাশির খবর পেয়ে তারা নোটগুলো ফেলে রেখে পালিয়ে যায়। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে। বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাকে চোরাচালানের আশঙ্কায় তল্লাশি চলছিল। একপর্যায়ে খবর পেয়ে বন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকার নোট উদ্ধার করা হয়। বর্তমানে জব্দকৃত টাকা ৬১-বিজিবির হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )