1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

আন্তর্জাতিক শান্তি দিবস গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি- এ শ্লোগানকে ধারণ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি ও ওয়াইপিএজি’র আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়।

 

সাদুল্লাপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজি’র কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চপল। এসময় বক্তব্য রাখেন, প্রজেক্টটির ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, পিএফজি সদস্য আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, হাবিবুর রহমান, আব্দুস ছামাদ মধু, কামরুল ইসলাম, রহুল আমিন সরকার জুয়েল, আব্দুল্লাহ আল মামুন মন্ডলসহ অনেকে। বক্তারা বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনকে আমরা গভীর তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করছি। বর্তমানে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।

তাই এই দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )