1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেই বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি পাশে বিএনপির তারেক রহমান  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সেই বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি পাশে বিএনপির তারেক রহমান 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের মোস্তাকিন ছকিনা দম্পতির বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ৩ যুগ ধরে এই করুণ কাহিনী দৈনিক কালবেলা সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ায় তার নির্দেশে ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সহ আমরা বিএনপি পরিবার এর সকল নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মোস্তাকিন ছকিনা দম্পতির সঙ্গে দেখা করতে এসে বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন যদি কোন নেতা নেত্রীর অন্তরে সততা থেকে থাকে তাহলে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ করলেও তার সেফ  এক্সিটের দরকার হয় না কারণ তার অন্তর আলোয় আলোকিত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হওয়ার পরেও তিনি বাংলাদেশ ত্যাগ করেন নাই এবং তার জন্য সেফ এক্সিটের প্রয়োজন হয়নি বা তিনি চাননি ।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দেশ পরিচালনায় ব্যর্থ হিসেবে আখ্যা দিয়ে বলেন অর্থনীতি আইন-শৃঙ্খলা কর্মসংস্থান ও শিল্প কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠিন সমালোচনা করে আরো বলেন বর্তমান সরকারের যারা দুর্নীতিবাজ বা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ার ও জোর দাবি করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সময়ে বিভিন্ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন রাজনীতিতে যে অপসংস্কৃতি বিদ্যমান তা এখনই বন্ধ করা সময়ের দাবি । আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ভিশন তা এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হচ্ছে সেগুলো আমরা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তুলে ধরেছি। তারেক রহমানের নেতৃত্বে সামনের দিনে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রেজভী আরো বলেন আমরা উত্তরবঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অসহায় পরিবারটির খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াতে এসেছি ।
সেক্ষেত্রে মোস্তাকিন ছকিনা দম্পতির পরিবার কে ২ টি ব্যাটারি চালিত ভ্যান ও নগদ কিছু অর্থ প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন উপদেষ্টা বুলবুল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )