1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে লাইনচ্যুত দুই রেল ইঞ্জিন উদ্ধারে পড়ে গেল রিলিফ ট্রেন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

পার্বতীপুরে লাইনচ্যুত দুই রেল ইঞ্জিন উদ্ধারে পড়ে গেল রিলিফ ট্রেন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন
oppo_0

পার্বতীপুর রেল স্টেশন অদূরে লোকোসেড এলাকায় দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ। শনিবার সকাল ১১টায় পার্বতীপুরের লোকোসেড থেকে ইঞ্জিন (৬৬৩৬) চার্জ শেষে পার্বতীপুর রেল স্টেশনের দ্রুতযাত ট্রেনে সংযুক্ত হতে যাচ্ছিল। ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের রেল ইঞ্জিন (৬৬৩৩) চার্জ নেয়ার লোকোসেডে প্রবেশকালে একই রেললাইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষের লাইনচ্যুতের ঘটনা ঘটে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় পার্বতীপুর লোকোসেট থেকে একটি ১১০ টন ওজনের উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে গেলে লোকোসেডের সামনে ক্রেনের বডি ঘুড়োনো সময় ভারসাম্য হারিয়ে ফেললে রেললাইন ধারে বডি মাটিতে পড়ে যায়। শনিবার রাত সাড়ে ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অপর লাইনচ্যুত রেল ইঞ্জিন (৬৬৩৩) ঈশ্বদী থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার শুরু করেছে। উদ্ধার কাজে রেলওয়ে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার নেতৃত্ব পার্বতীপুর লোকোসেডের ১১০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী হাসানুর রহমান ও পাকশী ১২০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী বেলাল উদ্দীনসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করেন।

ট্রেনের লোকোমাস্টার (চালক) নাম প্রকাশে অনিচ্ছুক জানান, রেল লাইনের স্লিপার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে না করায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে, ভাগ্যিস রেল ইঞ্জিনের গতি কম ছিল।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮টায় যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড ইনচার্জ মো: কাফিউল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ১২০ টন ওজনের রিলিফ ট্রেন এসে অপর ১১০ টন ওজনের রিলিফ ট্রেন শনিবার রাত ৯টায় উদ্ধার সম্পন্ন করে। এব্যাপারে রাত সাড়ে ৯টায় পার্বতীপুর রেল স্টেশন মাষ্টার মো: রেজাউল ইসলাম জানান, দূর্ঘটনার পর পরই উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করছি রাতেই উদ্ধার শেষ হবে। এতে পার্বতীপুর রেল জংশন থেকে ৪টি রুটে কোন ধরনের বিঘ্ন ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )