1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে ‘পুজা পুনর্মিলনী’ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাদুল্লাপুরে ‘পুজা পুনর্মিলনী’ অনুষ্ঠিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদকদের সমন্বয়ে পূজা পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। এসময় গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সও-সভাপতি সুরুজ্জামান সরকার ১০৬টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মঙ্গলবার সাদুল্লাপুর ভূমি অফিস চত্বর কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ।

 

এ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রভাত চন্দ্র অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকার, বিবেকা নন্দ সরকার, দীলিপ চন্দ্র সরকার, রতন কুমার অধিকারী, সুশেন চন্দ্র সরকার ও ছাইফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠিত সভায় সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকার বলেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সৃষ্টি করতে চাই কর্মসংস্থানের। সেই লক্ষ্যে একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে এখনও আছি আগামীতেও থাকব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )