


রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানার ৯নং ওয়ার্ডস্থ কাছনা সোনালি পাড়ার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (পত্রিকা বিক্রেতা) ও মোছা. রোখসানা বেগমের মেয়ে ফাতেমা আকতার নুপুর বেগম রোকেয়া কলেজ হতে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়ায় তার পরিবার ও পত্রিকা বিক্রেতাদের পক্ষ থেকে সাধুবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বাবা নাজিম উদ্দিন বলেন, আমার মেয়েটি মেধাবী। নিজের চেষ্টায় এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সহযোগিতা পেলে সামনে ভালো কিছু করতে পারবে। সকলে তার জন্য দোয়া করবেন। পত্রিকা বিক্রেতাদের পক্ষ থেকে তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। ভবিষ্যৎ প্রসঙ্গে জানতে চাইলে ফাতেমা আকতার নুপুর বলেন, আমি মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছি। সবার কাছে দোয়া চাই , আমি শিক্ষক হতে চাই।