1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শক্তিশালী নেতৃত্বে জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান- এজেডএম রেজওয়ানুল হক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শক্তিশালী নেতৃত্বে জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান- এজেডএম রেজওয়ানুল হক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করে ছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে পার্বতীপুর জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

রবিবার বিকেল ৬টায় ফিতা কেটে পার্বতীপুর উপজেলা জিয়া পরিষদ এবং লাইব্রেরি জিয়া পরিষদের নতুন অফিস উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশসহ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )