


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে কৃষি অফিস চত্বরে এই বীজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
উল্লেখ্য, কৃষি প্রণাদনার কর্মসূচির আওতায় (২০২৫-২০২৬) অর্থ বছরে উপজেলায় ৪ হাজার ২’শ ৬০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সরিষা,গম ও বিভিন্ন জাতের ডাল. পিয়াজ, চিনাবাদাম ও সার বিতরণ করা হবে।