1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মানুষের কর্মসংস্থানসহ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই: সাদিক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মানুষের কর্মসংস্থানসহ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই: সাদিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আমাকে জনবান্ধব হিসেবে নির্বাচিত করবেন। আমি এলাকার উন্নয়ন করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, হাট-বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ ইন্ডাস্ট্রিজ নির্মাণে কর্মসংস্থান তৈরি করাই হবে আমার মূল কাজ। এতে করে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে বিশ্বাস করি। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ। সভায় জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি কৃষিবিদ শহিদ সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিকসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )