1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভ্যান চালিয়ে ইউপি সদস্য নির্মাণ করে দিলেন শ্মশানের ঘর | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ভ্যান চালিয়ে ইউপি সদস্য নির্মাণ করে দিলেন শ্মশানের ঘর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ছাকা মিয়া ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর এই শ্রমের গচ্ছিত টাকা দিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শ্মশানের ঘর নির্মাণ করে দিলেন তিনি। শনিবার সকালের দিকে ৯নং ওয়ার্ডের গঙ্গা নারায়নপুর গ্রামে (নলেয়া নদীরপাড়া) শ্মশানের নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভাতগ্রাম পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, ইউপি সদস্য ও ঘরদাতা ছাকা মিয়া, প্রাক্তন শিক্ষক সাইফুল ইসলাম মধু, শিক্ষক মিজানুর রহমান, প্রদীপ কুমার সিংহ, অনুপকুমার সিংহ, স্থানীয় পরিতোষ সরকার, জিতেন চন্দনসহ অনেকে। এ বিষয়ে ভাতগ্রাম পরিষদের সদস্য ছাকা মিয়া বলেন, আমি অটোভ্যান চালিয়ে পরিবারের চাহিদাপূরণের চেষ্টা করি।

এ অবস্থায় এলাকার মানুষের ভালোবাসায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। চেষ্টা করছি সমাজের জন্য কিছু করার। এরই অংশ হিসেবে শ্মশানের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণ করে দিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )