1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ঘর পেলো আমিনা | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

দেবীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ঘর পেলো আমিনা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

শ্রবণ প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত আমিনা (২০) দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালিদহ এলাকায় ভাঙা বাঁশের বেড়া আর ঝুঁকিপূর্ণ চালার কুঁড়েঘরেই ছিল তার শেষ আশ্রয়। ঝড়-বৃষ্টি ও নিরাপত্তাহীন পরিবেশে দিন-রাত কাটাতে বাধ্য হতেন তিনি। স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাদের নজরে এলে তারা বিষয়টি জানান বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে।

পরে তার উদ্যোগে আমিনার জন্য নতুন একটি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় যুবদল ও ব্যক্তিগত সহযোগিতায় ঘর নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাণ শেষে একই দিনে আনুষ্ঠানিকভাবে আমিনার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ফরহাদ হোসেন আজাদ।ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল জন্মদিনে কোনো উৎসব বা কেক কাটার আয়োজন না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা। মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি।

আজ তারেক রহমানের জন্মদিনে এই অসহায় বোনকে ঘর উপহার দিতে পেরে আমরা আনন্দিত। চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। স্থানীয়রা জানান, নতুন ঘর পেয়ে আমিনা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। তার মুখে ফুটে উঠেছে শান্তি ও আনন্দের হাসি। মানবিক এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )