বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিতাই ইউনিয়নের পড়াটারি গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরি মালার মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময়ে তার দোকানের ক্যাশ বাক্সে (টাকা রাখার জায়গা) ৮৮ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নুরি মালাকে আটক করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে এক নারীকে ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।এঘটনায় তার স্বামীকেও আসামী করা হয়েছে৷