বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে ওই প্রদর্শণীর আয়োজন করে।
সকালে “দেশীয় জাত- আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (্এলডিডিপি) সহযোগিতায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পদক শাহিন আকতারন শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ ও জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক মো. শফিকুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্যাপন কমিটির সদস্য সচিব ডা. হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. আব্দুর রহিম।
উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. তাসমিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীরপ্রতীক) ও সৈয়দপুর উপজেলা ডেইরী ফার্ম মালিক এসোসিয়েশনের সভাপতি মো. শাহীদ আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সমরায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিম মো. রফিকুল্লাহ্সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, ডেইরী ফার্ম মালিক, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৩০টি স্টলে উন্নতজাতের গরু, ছাগল, দুম্বা, কবুতর, পাখি, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা প্রাণি, পশুখাদ্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। বিকেলে প্রদর্শনীর শেষে সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।