1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ জন দেখেছেন

নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে তার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।

জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন। জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )