1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণসংযোগের মাঝেও বিনামূল্যে চিকিৎসাসেবায় ডা. সাদিক | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

গণসংযোগের মাঝেও বিনামূল্যে চিকিৎসাসেবায় ডা. সাদিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে গাইবান্ধা-৩ আসেন প্রাথমিক মনোনীত হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। ইতোমধ্যে এই নির্বাচনের লক্ষ্যে তিনি অব্যাহত গণসংযোগের পাশাপাশি ফ্রী ক্যাম্পেইনের মাধ্যমে হাজার-হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ প্রদান করছেন। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী সাদুল্লাপুরের মিরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে ও রংপুরের জাতীয়তাবাদী চিকিৎসকদের সহযোগীতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে চিকিৎসেবা প্রদান করেন- অধ্যাপক ডা. মো. মাহমুদুল হক সরকার, অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম মন্ডল, অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, অধ্যাপক ডা. মো. মোখলেসুর রহমান, অধ্যাপক ডা. মো. মাযহারু ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. জহুরুল হক, ডা. মো. আলীমূল হাসান সাগরসহ অনেক। এই ক্যাম্পেইনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রে প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। স্থানীয়ভাবে এই সুবিধা পেয়ে খুব খুশি এলাকার মানুষরা।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন- আমি ধানের শীষের এমপি প্রার্থী হিসেবে পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করে আসতেছি। যা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )