1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরের মিনি পার্লামেন্ট হিসেবে খ্যাত প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক  প্রতিষ্ঠান শিল্প সাহিত্য সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) শহরের শেরে বাংলা সড়কে সংসদের নিজস্ব ভবনের দ্বিতীয়তলায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম।

সভার শুরুতেই সংসদের চারজন সদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।  এর পর নতুন ২৫জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। পরে  শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান গত সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পাঠ করে শোনান। এরপর সাধারণ সম্পাদক তাঁর ১৪৩১ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনের ওপর সাধারণ সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন, শাহজাহান সরকার বাবুল,   নজরুল ইসলাম প্রামানিক, মো. বজলার রহমান, শাসসুল হুদা কদম, আজমল সরকার, দলিলুর রহমান দিলু,  মো. ইলিয়াছ আলী, শওকত হায়াৎ শাহ্, আলমগীর সরকার, এম এ পারভেজ লিটন  এবং নতুন সদস্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও মর্র্তূজা আল মুঈদ প্রমুখ। এরপর শিল্প সাহিত্য সংসদের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক মো. মমিনুল ইসলাম মুকুলের ১৪৩১-১৪৩২ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন পড়ে শোনান হয়। এটি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান।

সভায় শিল্প সাহিত্য সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারে শিল্প সাহিত্য সংসদে একই সঙ্গে ২৫জন নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )