1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বমঞ্চে সাফল্যের পর দেশে আসছে ‘নিশি’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

বিশ্বমঞ্চে সাফল্যের পর দেশে আসছে ‘নিশি’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’ বিশ্বজুড়ে সাফল্য অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে প্রিমিয়ার হতে যাচ্ছে। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, চলচ্চিত্রটির বাংলাদেশের প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায়, ঢাকার জার্মান কালচারাল সেন্টারে।

গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি। এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম রাব্বানী। ‘নিশি’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা পানির সংকট এবং এর সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রিমিয়ার সম্পর্কে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছবিটা যাচ্ছে, পুরস্কারও পেয়েছে এবং হয়তো আরও পাবে, তবে বাংলাদেশের দর্শকদের কাছে এই ছবিটি প্রদর্শন করা এক ভিন্ন রকম আনন্দ। অনেকেই ব্যক্তিগতভাবে ছবিটি দেখতে চেয়েছিলেন, এখন তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।

গল্পে দেখা যায়, একটি চা-শ্রমিক পরিবারের কন্যাসন্তান নিশি, যিনি পানির সংকটের কারণে তার পড়ালেখা চালিয়ে যেতে পারেন না। তার পরিবারকে একটি টিউবওয়েল বসানোর প্রতিশ্রুতি দিয়ে, একটি কাঠ ব্যবসায়ী লালচাঁন নিশিকে বিয়ে করার প্রস্তাব দেয়, যা চলচ্চিত্রটির মূল গল্পের কাহিনী হিসেবে উঠে এসেছে।

শুটিং হয়েছে সিলেটের এক চা-বাগান এবং আশপাশের এলাকায়, যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং এবং সাউন্ড ডিজাইন করা হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন নাতালিয়া পুসনিক, ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী।

উল্লেখযোগ্য সহযোগিতায় নির্মিত এই সিনেমা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা এর সহায়তায় নির্মিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )