1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলের রৌপ্য পদক অর্জন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলের রৌপ্য পদক অর্জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ্য পদক (সিলভার মেডেল) অর্জন করেছে।

গত ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্ব মানের ওই রোবটিক্স প্রতিযোগিতা। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বিশে^র ১০৪টি দেশ থেকে প্রায় ছয় শত দলের তিন হাজার তিন শত জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

আর নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের টিম ইনক্রেভা আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় অংশ গ্রহন করে রৌপ্য পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে। সৈয়দপুর কান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অংশগ্রহনকারী টিমের সদস্য হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থী নাফিজ ইসতে তাওফিক অন্তু, মো. সাজ্জাদ আল- ফুহাদ ও মো. আব্দুল্লাহ  আল- মিজান। এদের মধ্যে নাফিজ ইসতে তাওফিক অন্তু ছিলেন টিম লিডার। তাঁরা তিনজনেই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয়ের পর আন্তর্জাতিক ফাইনালে ফিউচার ইনোভেটরস্ ক্যাটাগরির সিনিয়র গ্রæপে অংশ নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের টিম ইনক্রোভা তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করে রৌপ্য পদক (সিলভার মেডেল)। যা বাংলাদেশের জন্য এক অন্যতম সাফল্য। তারা এ অর্জনের  মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উজ্জ্বল করে তুলেছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি  এই অনন্য অর্জনে উচ্ছাস প্রকাশ করে বলেন এটি দেশের প্রযুক্তি-শিক্ষার অগ্রযাত্রায় এক উজ্জ্বল বিজয়। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বিশ্ব মঞ্চেও নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রেখে চলেছে। রোবোটিক্স ও এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স) শিক্ষায় সৈয়দপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ধারাবাহিক অগ্রগতি অর্জন করে ভবিষ্যতের উদ্ভাবক তৈরি করছে। তিনি আরো বলেন, এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের প্রযুক্তি চর্চাকে আরও এক ধাপ এগিয়ে  নেবে ও নতুন স্বপ্ন  দেখাবে তরণ প্রজন্মকে।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি অভিনন্দন ও শুভ কামনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )