1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে নির্বাচন কমিশন (ইসি) চাইলে ভোটার হতে পারবেন।’

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা তিনি বলেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন।

তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইন অনুযায়ী তিনি পরবর্তীতে ভোটার হতে পারবেন। এটা যে কারও জন্য একই নিয়ম প্রযোজ্য বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )