1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

সারাদেশে মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ  আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” দিবসের এবারের প্রতিপাদ্যের এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও  সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের  আহবায়ক শওকত হায়াৎ শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসা প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল প্রামানিক, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী  দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )