1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ জন দেখেছেন

নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে (১৩ডিসেম্বর) শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত শাহ ভিলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।

পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি নরুল আমিন কাছেমি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।

পৌর হাজী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সরকার ও কোষাধ্যক্ষ জহুরুল হক শাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, সামাজিক নানা অনুষ্ঠান করে থাকে হাজী কল্যাণ সমিতি। এরই অংশ হিসেবে দুঃস্থ ৫’শ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )