1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন
নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল জাহান রোহান (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে দুপুর একটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দাড়োয়ানী নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হয় সে।

নিহত রোহান সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটর সাইকেলযোগে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিলো রোহান। এ সময় বিপরীতমুখি একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মারা যায় রোহান।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )