1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারকা হয়েও সাদামাটা জীবন অভিনেত্রীর | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তারকা হয়েও সাদামাটা জীবন অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

দক্ষিণী ও হিন্দি সিনেমার জনপ্রিয় মুখ হয়েও সাদামাটা জীবন কাটান অভিনেত্রী শ্রিয়া শরণ। মুম্বাইয়ে স্বামী ও সন্তান নিয়ে থাকেন ছোট এক ফ্ল্যাটে। তাতে নেই তেমন চাকচিক্যের ছাপ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি বলিউড পরিচালক ফারাহ খানের ভ্লগে উঠে এসেছে শ্রিয়ার সাদামাটা জীবনের চিত্র। নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর ছোট্ট বাড়ির ছবি তুলে ধরেছেন এ ইউটিউবার।

 

ফ্ল্যাটের প্রবেশ পথের ওপর রয়েছে একটি গণেশের মূর্তি, ঠিক যেমন আর পাঁচটা বাড়ির দরজা হয় তেমনই দেখতে এই ফ্ল্যাটের দরজাটি। গণেশের মূর্তি ছাড়াও বেশ কিছু স্টিকার দেখতে পাওয়া যায় এই ফ্ল্যাটের দরজার গায়ে।

লিভিং রুম অথবা বসার জায়গাটাও বেশ অন্যরকম ভাবে সাজিয়েছেন অভিনেত্রী। এটি সাদা সোফা এবং বেশকিছু ছোটখাটো আসবাবপত্রে সাজিয়ে রেখেছেন এই জায়গাটি। এছাড়া লিভিং এরিয়ায় রয়েছে বিশাল বড় একটি ঝাল লন্ঠন, যা এই ঘরটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।

 

অভিনেত্রীর ডাইনিং ও কিচেনও বেশ গোছানো। রান্নাঘরেও বহাল রেখেছেন সাদামাটা উপকরণ। দামি জিনিসপত্রের বদলে গুছিয়ে রেখেছেন মাটির জিনিস। যা দেখে প্রশ্ন জাগে, শত ব্যস্ততার মাঝেও ঘর এত সাদামাটা ও পরিপাটি কীভাবে রাখেন শ্রিয়া?

‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগনের বাহুতে ধরা দিয়েছিলেন শ্রিয়া। তবে তার জনপ্রিয়তার শুরু ‘শিবাজি দ্য বস’ ছবির মাধ্যমে। এরপর অসংখ্য ছবিতে দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )