1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ উদ্বোধন করেন এমপি নওশাদ জামির | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ উদ্বোধন করেন এমপি নওশাদ জামির

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ কার্যালয় সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা চুক্তিমূল্যে এই আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুমটি নির্মিত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা এবং সভা-সেমিনারের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির বলেন, “উপজেলা প্রশাসনের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। এই ভবনটি নির্মিত হলে এলাকার মানুষ আরও সহজে ও সুন্দর পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )