


“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্সবৃন্দ। পরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল আরিফ। এ সময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা.শাকিল রহমান, নার্সদের মধ্যে আঞ্জু আক্তারসহ অনেকে। এছাড়াও সিরিয়র নার্স সাহেরা খাতুন বুলু, মেহেরুন নেছা, পুতুল খাতুন, মমতাজ বেগম, আন্জু আক্তার, ফাতেমা বেগমসহ সকল নার্সবৃন্দ।
বক্তারা স্বাস্থ্যখাতে নার্সদের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি ক্ষেত্রে নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। দিনরাত পরিশ্রমের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা সচল রাখছেন। সভায় নার্সদের পেশাগত নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা নার্সদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, যা কাম্য নয়। এ জন্য সরকারের কাছে নার্সদের ক্ষমতায়ন ও সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই ছিল এবারের দিবসের মূল বার্তা। অনুষ্ঠান শেষে নার্সিং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।