1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সকলের সহযোগিতায় নীলফামারীকে এগিয়ে নিতে চাই  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সকলের সহযোগিতায় নীলফামারীকে এগিয়ে নিতে চাই 

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

নীলফামারী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে (১৫ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি। সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ বক্তব্য দেন মতবিনিময় সভায়।

সভাপতির বক্তব্যে ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, আমাদের মুল লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নে আমরা কাজ শুরু করেছি। সকলে এক্ষেত্রে সহযোগীতা করতে হবে।
শুধু প্রশাসন নয় সকলে মিলে কাজ করলে সেটি দ্রুত সম্পন্ন হয় এবং এর অংশীদার সবাই।

ইউএনও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমি কাজ করে নীলফামারীকে এগিয়ে নিতে চাই। ৩৬তম বিসিএসের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইতোপুর্বে। গত ৯ডিসেম্বর নীলফামারী সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সভাশেষে ইউনিয়ন ভুমি অফিসার্স সমিতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ্য থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )