1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে বিজয় দিবসকে ঘিরে জামায়াতে ব্যতিক্রমী উদ্যোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দেবীগঞ্জে বিজয় দিবসকে ঘিরে জামায়াতে ব্যতিক্রমী উদ্যোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সোমবার দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. লুৎফর রহমান, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের সহকারী পরিচালক মো. আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য গৌরবের হলেও এর প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। বিজয় দিবস আমাদের ত্যাগ, আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

বক্তারা আরও বলেন, বিজয়ের চেতনা ধারণ করে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার অংশ বলেও উল্লেখ করেন তারা। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিজয় চত্বর ও আশপাশের সড়ক, ফুটপাত এবং জনসমাগমস্থল পরিষ্কার করা হয়।

এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। নেতৃবৃন্দ জানান, বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং একটি বাসযোগ্য ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )