1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের উদ্যোগে চার’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রেডক্রিসেন্ট কার্যালয়ে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

ইউনিট সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, ইউনিটের সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর, সৈয়দ মেহেদী হাসান আশিক, ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম ও যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম জানান, দুঃস্থ চার’শ জনকে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )