1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুব সমাজকে মাদকবিরোধী গড়তে ফুটবল টুর্নামেন্ট | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

যুব সমাজকে মাদকবিরোধী গড়তে ফুটবল টুর্নামেন্ট

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। রংপুর বিভাগের আটটি জেলার দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুহুলী স্কুল মাঠে আয়োজিত এই মাদকবিরোধী আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টটির উদ্বোধন করেন বাসস ও নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কুড়িগ্রাম জেলা দল ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা দল। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান, সাংবাদিক ফারুক আলম, রাহেবুল ইসলাম টিটুল, শেখ রনত সীমান্ত, মোসলেম উদ্দিন রনি সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, বগুড়া এবং স্বাগতিক কালীগঞ্জের একটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটির উদ্বোধন কালে বাসস ও নিউজ টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন। পাশাপাশি, প্রায় এক বছর আগে এই মাঠেই খেলার সময় প্রয়াত ক্রীড়া সংগঠক কাসেম মেম্বারের স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এমন প্রত্যাশাই আয়োজক ও স্থানীয় ক্রীড়ানুরাগীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )