1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সিনেমার প্রচারে গিয়ে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

সম্প্রতি ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে পড়া ভিড় আর ধস্তাধস্তির মধ্যে তাকে পোশাক নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেন থেকে শুরু করে শিল্পীরাও।

ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কবলে পড়েন নিধি। ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে চলে আসে, ছোঁয়ার চেষ্টা করে।

ভিডিওতে আরও দেখা যায়, চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন এই অভিনেত্রী।

নিধি আগারওয়াল
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক ধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’

 

চিন্ময়ীর এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; অনেকে তার সাহসিকতার প্রশংসা করলেও কেউ কেউ সব পুরুষকে ঢালাওভাবে দোষারোপ করার সমালোচনা করেছেন।

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )