1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রশাসনের গাফিলতিতে হাদির হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে: আকতার হোসেন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

প্রশাসনের গাফিলতিতে হাদির হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে: আকতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেইলিব্রীজ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের পাশে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা হাদির মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন। তিনি বলেন,
“হাদির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। অথচ ঘটনার এতদিন পরও দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন,প্রশাসনের গাফিলতির কারণেই হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে এনসিপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সমাবেশে আকতার হোসেন হাদির শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )