1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বুড়িমারী স্থলবন্দরে ট্রাকে ঘুমন্ত অবস্থায় ভারতীয় ড্রাইভারের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে ট্রাকে ঘুমন্ত অবস্থায় ভারতীয় ড্রাইভারের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন
মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস পার্কিং সেডে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ট্রাকের ভিতরে ঘুমন্ত অবস্থায় এক ভারতীয় ড্রাইভার নিহত হয়েছেন।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে স্থলবন্দর কর্তৃপক্ষ জানতে পারে সনম তামাং (৩৪) নামের ওই ভারতীয় ড্রাইভার মারা গেছেন। নিহতের পিতা কাঞ্জা তামাং।
বুড়িমারী স্থলবন্দর সহকারী কমিশনার দেলওয়ার হোসেন ‘খোলা কাগজ’কে নিশ্চিত করেছেন, লাশ পাটগ্রাম থানায় বিজিবি ও থানার পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, মৃত ভারতীয় ড্রাইভারের লাশ ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদরে প্রেরণ করা হবে, তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )