1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কন্যা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কন্যা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিয়ের দুই বছরের মধ্যে মেয়েকে নির্মম হত্যা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন বাবা মা। শনিবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সালাম।

পরিবারের তথ্যমতে, মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

গত ২২ নভেম্বরে রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধুর পরিবারকে জানায় বিষপানে আত্মহত্যা করেছে রত্না। কিন্তু ওই গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।

 

এমনকি বিষের কোন আলামতও পান নি তারা। তাদের দাবি হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামীপক্ষ থেকে টাকার বিনিময়ে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দিন।
তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়নাতদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছেন।

 

ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেপ্তার হয় নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংবাদ সম্মেলনে নিহত রত্নার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )