1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে জমির সীমানা প্রাচীর ভেঙে দখলের অভিযোগ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জমির সীমানা প্রাচীর ভেঙে দখলের অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, তিনি বৈধভাবে জমি ক্রয়করে দীর্ঘদিন যাবত ভোগদখলে আছেন এবং সেই  সম্পত্তির ওপর নির্মিত সীমানা প্রাচীর তার বোন ও ভাগ্নারা ভেঙে ফেলে জোরপূর্বক সেখানে বাঁশের বেড়া স্থাপন করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ মীমাংসার জন্য এক পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়। তবে অভিযুক্তরা সেই সিদ্ধান্ত না মেনে তার জমির দক্ষিণ পাশে জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করে এবং কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন জানায় ভবিষ্যতে এখানে প্রাচীর নির্মাণ করা হবে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোছা. নূজ্জা বেগম বলেন, “যে জায়গায় তারা এখন বেড়া দিয়েছে, সেখানে আগে কখনো কোনো রাস্তা বা বেড়া ছিল বলে আমার জানা নেই। আমার জানামতে এটি হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি। অন্যের জমিতে এভাবে জবরদস্তি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো মুহূর্তে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )