1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ময়মনসিংহে দীপু দাস হত্যা, নীলফামারীতে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ময়মনসিংহে দীপু দাস হত্যা, নীলফামারীতে বিক্ষোভ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ জন দেখেছেন

ময়মনসিংহ জেলার ভালুকায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হিরম্ব কুমার রায় ও পরিতোষ চন্দ্র রায়।

প্রতিবাদ সভায় দীপু দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করা হয়। এরআগে একটি বিক্ষোভ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিমন্দিরে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )