1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সবার সহানুভূতিতে বাঁচার আকুতি মুয়াজ্জিন মাহাবুবের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সবার সহানুভূতিতে বাঁচার আকুতি মুয়াজ্জিন মাহাবুবের

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

সবার সহানুভূতি পেয়ে সুন্দর এই পৃথিবীতে আগের মতো স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন- মসজিদের মুয়াজ্জিন মাহাবুব রহমান। তিনি বলেন, দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এমনিই এক আকুতি জানিয়েছেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মাহাবুব রহমান।

হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাহাবুব রহমান বড় জামালপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন। এ পেশাতে ভালোই চলছিলো তার সংসার জীবন। ইসলামের আদর্শে সুন্দর এই সুখের মধ্যে হঠাৎ নেমে আসে দুখের কালো ছায়া। এরই মধ্যে আক্রান্ত হয়ে পড়েন দুরারোগ্য কিডনি রোগে। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। ঢাকার সেকেডি এন্ড ইউরোলজী হাসতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী তার দুটো কিডনিই প্রায় বিকল। তাকে মাসে কয়েকবার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।

রোগাক্রান্ত মাহাবুর রহমান কান্নাজতি কণ্ঠে বলেন, ঋণ করে কিডনীর এই ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বশান্ত। যতদিন বেঁচে থাকবো, ততদিন ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতি মাসে তার চিকিৎসা ও ওষুধ বাবদ লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। সুচিকিৎসার জন্য আরো কয়েক লাখ টাকার প্রয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করছি। সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ- ০১৭৪৬০১৭৩১৫, সোনলী ব্যাংক, সাদুল্লাপুর শাখার হিসাব নম্বর- ৫১১৪১০১০৩৪১৫৫।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )