1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ জন দেখেছেন

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে, আজ সকালে বগুড়া-৬ (সদর) আসন থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তফসিল অনুযায়ী, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )