1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন

“প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এএসএম রাকিবুল হাসান। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগীরাও উপস্থিত থেকে মতামত তুলে ধরেন। বক্তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )