


নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মঞ্জুর আলমের মা মনিজা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়ায় নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর সোনাখুলী মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. শিল্পী বানু, সোনখুলী মুন্সিপাড়া কামিল(এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, সাবেক অধ্যক্ষ মাওলানা মো. মনছুর আলী, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক মো. শফিকুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।