1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান রাশেদ গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান রাশেদ গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সাদুল্লাপুর থানা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। মাহফুজার রহমান ওই ইউনিয়নের ওসমান গনি তারা মিয়ার ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় শনিবার সন্ধ্যার দিকে কামারপাড়া ইউনিয়নের নুরপুর আমেরতল এলাকা থেকে মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গ্রেফতার মাহফুজারকে সদর থানায় দেওয়া হয়েছে। তবে কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানান নি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )