1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে অভিযানে মাদকসহ নারী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দেবীগঞ্জে অভিযানে মাদকসহ নারী আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে দেবীগঞ্জ উপজেলার ০৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার সংলগ্ন সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী হলেন মোছা. আমেনা বেগম (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মো. মনোয়ার হোসেন ওরফে সফিয়ানের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের এসআই মো. হাসিবুল হাসানের নেতৃত্বে ৫-৬ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমেনা বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে ২৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )