1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন। শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এবারের উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম। ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। সেগুলো হলো—‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।

নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজন করা হচ্ছে, যেখানে উদ্যাপন করা হবে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )